তিনি বলেন, এই সংসদে কে বসবে, তা নির্ধারণ করবে এই ভূখণ্ডের মানুষ। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই। যেখানে কোনও ভেদাভেদ থাকবে না।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
হাসনাত আব্দুল্লাহ বলেন, স্পষ্ট হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলে চালানো হয়েছে। আপনারা দেখছেন শাপলা চত্বরে আমাদের দাঁড়ি-টুপিওয়ালা ভাইদের ওপরে রাতের অন্ধকারে কীভাবে গণহত্যা চালানো হয়েছে। আপনারা দেখেছেন কীভাবে দিনের ভোট রাতে দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে।










